দোয়ারাবাজার ও বিজয়নগরে মদ-গাঁজা উদ্ধার || গ্রেফতার ২ || র‌্যাবের অভিযান

প্রকাশিত February 27, 2026
দোয়ারাবাজার ও বিজয়নগরে মদ-গাঁজা উদ্ধার || গ্রেফতার ২ || র‌্যাবের অভিযান

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিদেশী মদ ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গাঁজা উদ্ধার এবং দুই জনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত পৌণে ১১টার দিকে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মওলারপাড় এলাকার জীবন মিয়ার বাড়ির পুকুরের দক্ষিণ পাড়ে অভিযান চালিয়ে পালানোর চেষ্টাকারী একজনকে আটক করে।
পরে আটককৃত মো জীবন মিয়ার (৪৫), পিতা মৃত অহেদ আলী, মওলারপাড়) স্বীকারোক্তি অনুসারে ৭২ বোতল বিদেশী মদ উদ্ধার ও তাকে গ্রেফতার করা হয়।
এর আগে একই দিন রাত পৌণে ৯টার দিকে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পূর্বপাড়া এলাকার রেনু মিয়ার বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় এক ব্যক্তি সেখান থেকে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
পরে তার নিকট থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার ও রেনু মিয়া (৩০, পিতা আব্দুর রহমান, দেওড়া, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) নামের এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদেরকে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।