সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক বলেছেন, খাল পুনঃখনন শুধু পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নই করবেনা-উৎপাদন বৃদ্ধি এবং বন্যা নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি/১২ ফাল্গুন) ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মল্লিকপুর এলাকায় খালখনন কার্যক্রম পরিদর্শনকালে তিনি একথা বলেন।
সাংসদ আরো বলেন, চলমান খালখনন কর্মসূচির মধ্য দিয়ে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ—এ তিন উপজেলা সরাসরি উপকৃত হবে।
তিনি দাবি করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় শুরু হওয়া খাল পুনঃখনন উদ্যোগের ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী নতুন করে কর্মসূচি বাস্তবায়ন করছেন, যা কৃষি ও পরিবেশে ইতিবাচক প্রভাব ফেলবে।
পরিদর্শনকালে সরকারি কর্মকর্তা, স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি