র‌্যাবের অভিযানে শ্রীমঙ্গলে বাঁশ বাগান থেকে ৫টি এয়ারগান উদ্ধার

প্রকাশিত February 24, 2026
র‌্যাবের অভিযানে শ্রীমঙ্গলে বাঁশ বাগান থেকে ৫টি এয়ারগান উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ৫টি এয়ারগান উদ্ধার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল, মৌলভীবাজারের একটি আভিযানিক দল অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনাকালে সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে জেলার শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের রাজপাড়া এলাকার একটি বাঁশ বাগানের আশেপাশে ব্যাপক তল্লাশি চালিয়ে প্লাস্টিকের বস্তা দ্বারা মোড়ানো পরিত্যক্ত অবস্থায় এয়ারগানগুলো উদ্ধার করে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত এয়ারগানগুলো শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।