জুড়ীতে সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠুর মতবিনিময়

প্রকাশিত February 23, 2026
জুড়ীতে সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠুর মতবিনিময়

জুড়ী থেকে বিশেষ সংবাদদাতা : মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু জুড়ী উপজেলার সকল পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনের সাথে মতবিনিময় করেছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি/১০) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জুড়ী উপজেলা নির্বাহী অফিসার মারুফ দস্তেগীরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।
জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মো মনিরুজ্জামানের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জুড়ী থানার অফিসার ইনচার্জ মিনহাজ উদ্দিন, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা সমরজিৎ সিংহ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল আলম খান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মৃদুল কান্তি দাস, উপজেলা প্রকৌশলী আব্দুল আজিজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জায়ফরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুম রেজা, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল কাইয়ুম, ফুলতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আলীম সেলু, পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুয়েল উদ্দিন, পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সিরাজুল ইসলাম, সাগরনাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শরফ উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ডা মোস্তাকিম হোসেন বাবুল, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল হাই হেলাল, জামায়াতে ইসলামীর নেতা লুৎফুর রহমান, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, সিনিয়র সদস্য কল্যাণ প্রসূন চম্পু, হারিস মোহাম্মদ, যুবদল নেতা দিবাকর দাস, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল আহমেদ প্রমুখ।
শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বক্তব্য রাখেন, হাজী আপ্তাব উদ্দিন আমিনা খাতুন কলেজের অধ্যক্ষ ফারহানা সামছি চৌধুরী, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী, নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি দাস, জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতীশ চন্দ্র দাশ, ফুলতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, বাছিরপুর কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, জাঙ্গিরাই দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আব্দুর রহিম সরকার ও রত্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ।
এছাড়াও সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন প্রতিষ্ঠা ও সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়নে তারা কাজ শুরু করেন।
তিনি আরো বলেন, “আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে জুড়ী উপজেলা একটি মডেল উপজেলায় রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। আমি বড়লেখা-জুড়ীর সার্বিক উন্নয়নে কাজ করতে সকলের সহযোগিতা কামনা করছি।”