সিলেট সিটি করপোরেশনের নতুন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী

প্রকাশিত February 23, 2026
সিলেট সিটি করপোরেশনের নতুন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশন-সিসিকের নতুন প্রশাসক হিসেবে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়েছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
জুলাই গণঅভ্যুত্থানের পর সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও কাউন্সিলরদের বরখাস্ত করা হয়। এর পর থেকে বিভাগীয় কমিশনার সিলেট সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে ও সরকারি কয়েকজন কর্মকর্তা কাউন্সিলরের দায়িত্ব পালন করছিলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ৬টি নির্বাচনী আসনের সমন্বয়কের দায়িত্ব পালনে সাফল্য অর্জন করেন।
তিনি সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালনেও দক্ষতার পরিচয় দেন।