ওসিকে গালাগালি করায় বাহুবল উপজেলা বিএনপির সভাপতি আটক

প্রকাশিত February 22, 2026
ওসিকে গালাগালি করায় বাহুবল উপজেলা বিএনপির সভাপতি আটক

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের বাহুবল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলামকে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালাগালি করার অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারকে গোয়েন্দা পুলিশ-ডিবি আটক করেছে ।
রবিবার (২২ ফেব্রুয়ারি/৯ ফাল্গুন) দুপুর ১২টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় অবস্থিত তার বাসা থেকে তাকে আটক করা হয়। ডিবি কর্মকর্তা শামীম ইকবাল। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাহুবল থানার ওসিকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় এই গালাগালির একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে।
অডিওটি দ্রুত ভাইরাল হলে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে তীব্র সমালোচনা শুরু হয়। পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নেয়। এর ধারাবাহিকতায় তুষার চৌধুরীকে আটক করা হয়।
তবে গ্রেফতারের আগে দুপুর সাড়ে ১১টায় গণমাধ্যমকে তুষার চৌধুরী জানান, “আমি গত দুই মাসের মধ্যে কোনদিন ওসিকে ফোনও দেইনি। আমি আমার ম্যানেজারকে গালাগাল করেছি-সেটাকে এডিট করে কেউ ফেসবুকে ছড়িয়ে দিয়েছে।”