বিয়ানীবাজারে শটগানের কার্তুজসহ শুটারগান উদ্ধার করলো র‌্যাব

প্রকাশিত February 13, 2026
বিয়ানীবাজারে শটগানের কার্তুজসহ শুটারগান উদ্ধার করলো র‌্যাব

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সিলেটের বিয়ানীবাজার উপজেলায় শটগানের কার্তুজসহ ১টি ওয়ান শুটারগান উদ্ধার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল গত ১১ ফেব্রুয়ারি রাত পৌণে ১২টার দিকে উপজেলার মোল্লাপুর এলাকার একটি আনারস বাগানের আশেপাশে ব্যাপক তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দেশে তৈরি ওয়ান শুটারগানটি উদ্ধার করে।
এ সময় একই স্থান থেকে ১২ বোর শটগানের ১টি লাল রঙের কার্তুজও উদ্ধার করা হয়।
তবে এই শুটারগান ও শটগানের কর্তুজের সাথে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে র‌্যাব-৯ তদন্ত করছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত ওয়ান শুটারগান ও শটগানের কর্তুজ বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।