বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় একটি ভোট কেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছিল।
তবে খবর পেয়ে এলাকাবাসী, পুলিশ ও সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে ছুটে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
গত ১০ ফেব্রুয়ারি দিনগত রাত ১টার দিকে উপজেলার সুনারু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
অতিরিক্ত পুলিশ সুপার আঁখি রাণী দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিদ্যালয় ভবনের দু’টি দরজায় কালো দাগ পাওয়া গেছে। সংগ্রহ করা হয়েছে সিসি টিভি ফুটেজ। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
সুবিদপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি সুনারু গ্রমের স্বরবিন্দু দাশ জানান, কতিপয় দুর্বৃত্ত ভোটকেন্দ্রে আগুন দেয়ার চেষ্টা করলে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিয়ে তারা সেখানে ছুটে যান। এর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। তারা আগুন দিতে পারেনি। দু’টি দরজা সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।