সিলেট-৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক) বলেছেন, জনগণের রায় নিয়ে বিএনপি সরকার গঠিত হলে সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন করা হবে এবং বাংলাদেশী জাতীয়তাবাদী চেতনায় দেশ পরিচালিত হবে।
রবিবার (৮ ফেব্রুয়ারি/২৪ মাঘ) বিকেলে বালাগঞ্জ ডিএন উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃায় তিনি একথা বলেন।
এম এ মালিক বালাগঞ্জকে এম ইলিয়াস আলীর ঘাঁটি উল্লেখ করে বলেন, এই মাটিতে বিএনপির শিকড় অনেক গভীরে রয়েছে।
তিনি বলেন, বিএনপি সরকার গঠিত হলে বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও দক্ষিণ সুরমার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে।
বিএনপি প্রার্থী আগামী ১২ তারিখ ধানের শীষের পক্ষে ভোট দিতে দলমত নির্বিশেষে সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।
জনসভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির যুগ্মমহাসচিব হুমায়ুন আহমেদ। আরো উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য শফি আহমেদ চৌধুরী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমেদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি শাহাব উদ্দিন, জেলা বিএনপির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক আলাউদ্দিন রিপন, প্রচার সম্পাদক লোকমান আহমেদ, বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, বালাগঞ্জ নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক লুৎফর রহমান প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি