নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ও সেনাবাহিনী সিলেটের জৈন্তাপুর ও মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ৬টি এয়ারগান উদ্ধার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সদর কোম্পানি, সিলেট ও সেনাবাহিনীর একটি যৌথ আভিযানিক দল শনিবার (৭ জানুয়ারি/২৪ মাঘ) রাত সোয়া ২টার দিকে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকার জঙ্গল থেকে ১টি এয়ারগান উদ্ধার করতে সক্ষম হয়।
এর আগে শুক্রবার (৬ জানুয়ারি) রাত সোয়া ১২টার দিকে র্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজারের একটি আভিযানিক দল শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের মতিগঞ্জ বাজারের পাশে উদনাছড়া সেতুর নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ৫টি এয়ারগান উদ্ধার করে।
উদ্ধারকৃত এয়ারগানগুলোর সাথে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে র্যাব-৯ তদন্ত করছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত ৬টি এয়ারগান সংশ্লিষ্ট দুই থানায় হস্তান্তর করা হয়েছে।