দিরাই-শাল্লার উন্নয়নে ঐক্যের বিকল্প নেই : শাল্লায় শিশির মনির

প্রকাশিত February 6, 2026
দিরাই-শাল্লার উন্নয়নে ঐক্যের বিকল্প নেই : শাল্লায় শিশির মনির

শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট শিশির মনির বলেছেন, দিরাই-শাল্লার উন্নয়নে ঐক্যের বিকল্প নেই।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি/২৩ মাঘ) সন্ধ্যায় শাল্লা উপজেলার বাহাড়া গ্রামে ঐতিহাসিক সোমেশ্বরী মন্দির প্রাঙ্গণে দিরাই-শাল্লা উন্নয়ন ফোরাম আয়োজিত ‘ঐক্য ও সম্প্রীতি’ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাহাড়া গ্রামের মেঘলাল দাসের সভাপতিত্বে এবং রঘোনাথপুর গ্রামের করুণা সিন্ধু দাসের সঞ্চালনায় সমাবেশে অ্যাডভোকেট শিশির মনির একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনৈতিক সংস্কৃতির প্রস্তাব তুলে ধরেন।
তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতি উন্মুক্ত বিতর্কের চ্যালেঞ্জ ছুঁড়ে দেন।
তিনি আরও বলেন, দিরাই-শাল্লার মানুষের মান-সম্মান রক্ষা ও জাতীয় সংসদে এলাকার মানুষের অধিকার নিয়ে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারেন—এমন যোগ্য প্রতিনিধি নির্বাচন করা জরুরি।
ধর্ম-বর্ণ নির্বিশেষে এলাকার সুষম উন্নয়নের জন্য নেতৃত্বের গুণাবলী যাচাইয়ের ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, বাহাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু,বাহাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিধান চন্দ্র চৌধুরী ও এনসিপি নেতা আব্দুল গাফফার।
এছাড়াও বক্তব্য রাখেন শাহিনুর রহমান রাসেল, আমিনুল মিয়া, শ্রীকান্ত দাস ও আজহার উদ্দিন প্রমুখ।