নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি যৌথ অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় প্রায় ৪২ লাখ টাকার ভারতীয় জিরা, চাল ও পিকআপ উদ্ধার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ও ২৫ বিজিবি, সরাইল, ব্রাহ্মণবাড়িয়ার একটি যৌথ আভিযানিক দল গত ৪ ফেব্রুয়ারি আনুমানিক বিকেল ৫টায় উপজেলার ফান্দাউক মোড় এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় চোরাচালানের মাধ্যমে আনা ২৭ লাখ টাকা মূল্যের ভারতীয় ১ হাজার ৫০০ কেজি জিরা, ২৭ হাজার ৫০০ টাকা মূল্যের ৫৫০ কেজি চাল ও ১৫ লাখ টাকা মূল্যের ১টি পিকআপ উদ্ধার করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত আলামত সমূহ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া শুল্ক অফিসে হস্তান্তর করা হয়েছে।