দিরাই প্রতিনিধি : জাতীয় দৈনিক যুগান্তরের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী দিরাইয়ে নানা কর্মসূচিতে উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (৪ ফেব্রুয়ারি/২১ মাঘ)) দিরাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। কেক কাটেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি, দিরাই সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম তালুকদার। সঞ্চালনা করেন দৈনিক যুগান্তরের দিরাই প্রতিনিধি জিয়াউর রহমান লিটন। বিশেষ অতিথি ছিলেন দিরাই থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী। আরো বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক বিশ্বজিৎ চৌধুরী, দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, বিষ্ণুপদ দাস, সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লালবাঁশি দাস, রেজাউল করিম, সাংবাদিক মোশাহিদ আহমদ, আবু হানিফ চৌধুরী, প্রশান্ত সাগর দাস, শাহজাহান সিরাজ, রুকুনুজ্জামান জহুরী, জীবন সূত্রধর মো আয়মান মিয়া, রাজিব দাস, জন সরকার প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সঞ্জীব সরকার বলেন, যুগান্তর দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। সমাজের বাস্তব চিত্র ও সাধারণ মানুষের কথা তুলে ধরতে পত্রিকাটির ভূমিকা প্রশংসনীয়।
তিনি আরও বলেন, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আগামীতেও যুগান্তর সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের কল্যাণে ভূমিকা রাখবে।
বিশেষ অতিথির বক্তব্যে দিরাই থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, সমাজে শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে দায়িত্বশীল সাংবাদিকতার ভূমিকা অপরিসীম।
তিনি জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।