নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ও পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জে যৌথ অভিযান চালিয়ে ৪ লাখ টাকা জরিমানা আদায় করেছে।
র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ও পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জের একটি যৌথ আভিযানিক দল গত ২ ডিসেম্বর সকাল সাড়ে ১১টা থেকে প্রায় ৩ সুনামগঞ্জ সদর উপজেলা এলাকায় অভিযান পরিচালনা করে।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে কৃষি জমি, পাহাড়, টিলা, মজা পুকুর, খাল, বিল, খাঁড়ি, দিঘি, নদ-নদী, হাওর-বাওর, চর বা পতিত জায়গা থেকে মাটি কেটে বা সংগ্রহ করে ইটের কাঁচামাল হিসাবে ব্যবহার করে ইট প্রস্তুত করার দায়ে উপজেলার কুরবাননগর ইউনিয়নের ব্রাহ্মণগাঁওয়ের আজিজ ব্রিকসকে ২ লাখ টাকা ও রঙ্গারচর ইউনিয়নের বল্লভপুরে খান ব্রিকসকে ২ লাখ টাকা অর্থাৎ সর্বমোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়।