নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সিলেটের লাক্কাতুরা চা বাগান থেকে ৯৭০টি এগারগানের গুলিসহ একটি বিদেশী এয়ারগান উদ্ধার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনাকালীন বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত সোয়া ১১টার দিকে সিলেটের লাক্কাতুরা চা বাগান এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে গলফ ক্লাবের পিছনে কবরস্থান সংলগ্ন জায়গা থেকে পরিত্যক্ত অবস্থায় এয়ারগানটি ও গুলিগুলো উদ্ধার করতে সক্ষম হয়।
তবে এই এয়ারগান ও গুলির সাথে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে র্যাব-৯ তদন্ত কার্যক্রম চালাচ্ছে।
উদ্ধারকৃত এয়ারগান ও গুলিগুলো নাশকতার কাজে ব্যবহারের বলে ধারণা করা হচ্ছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত বিদেশী এয়ারগান ও গুলি এসএমপির বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।