‘সবার জন্য ক্রীড়া’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের অন্যতম নারী শিক্ষা প্রতিষ্ঠান আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের ৩ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে।
প্রতিযোগিতার শেষদিন বুধবার (২৮ জানুয়ারি/১৪ মাঘ) আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি রেজাউল হাসান লোদী (কয়েস লোদী)। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন অধ্যক্ষ মো জমির উদ্দিন। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মালেকা খানম। সহকারী শিক্ষক মো ফরিদ উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বার্ষিক ক্রীড়া পরিষদের সমন্বয়কারী সহকারী অধ্যাপক তামান্না রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম। এছাড়াও এডহক কমিটির সদস্য, শিক্ষক, অভিভাবক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে রেজাউল হাসান লোদী (কয়েস লোদী) বলেন, ক্রীড়া শিক্ষার একটি গুরুত্বপূর্ণ ও মৌলিক বিষয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সকলের মাঝে ঐক্যের প্রতীক হিসেবে কাজ করে এবং খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধন করে।
বিশেষ অতিথি মো জমির উদ্দিন খেলাধুলা ও সংস্কৃতিচর্চার বিভিন্ন ইতিবাচক দিক শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।
অনুষ্ঠানের সভাপতি মালেকা খানম খেলাধুলায় শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। সংবাদ বিজ্ঞপ্তি