মৌলভীবাজার জেলা সদরের আমতৈল ফোর স্টার ক্লাব আয়োজিত মরহুম মোহাম্মদ সিপু খান স্মৃতি মৌলভীবাজার সদর আন্তঃইউনিয়ন চ্যাম্পিয়ানশীপ-২০২৬ শেষ হয়েছে।
জমজমাট এই ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল গত ২৫ জানুয়ারি দুপুরে আমতৈল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে খলিলপুর উনিয়ন দল চ্যাম্পিয়ন ও একাটুনা ইউনিয়ন দল রানার্সআপ হয়েছে।
খলিলপুর ইউনিয়ন দলের সাথে টসে হেরে একাটুনা ইউনিয়ন দল ব্যাটিং পায় এবং ২০ ওভারে ২৫৩ রানের বড় সংগ্রহ করে। দলীয় অধিনায়ক সিদ্দিকুর রহমান ১২৩ রানের বিশাল ইনিংস উপহার দেন আর রাহি খেলেন ৪৬ রানের ইনিংস। জবাবে খেলতে নেমে খলিলপুর ইউনিয়ন দল সমান সমান পাল্লা দিয়ে ইনিংসের শেষ ওভারের শেষ বলে নাটকীয় জয় তুলে নিয়ে শিরোপা অর্জন করে। ।
টুর্নামেন্টের সেরা বোলার নির্বাচিত হন একাটুনা ইউনিয়ন দলের এমদাদ আর সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন সিদ্দিক।
পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ক্রেস্ট ও মেডেল তুলে দেন সিলেট মেট্রোপলিটান পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মুহিবুর রহমান খান, আমতৈল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ রানা খান শাহীন, বিআরইবির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাদিক জামান খান ও বিপিডিবির উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ শাকিল খানসহ টুর্নামেন্ট আয়োজক সংগঠনের সভাপতি, সম্পাদক ও অন্যান্য কমকর্তা।
এদিকে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব ওয়াল্র্ড ওয়াইডের ফাউন্ডার প্রেসিডেন্ট ও গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কনভেনর মোহাম্মদ মকিস মনসুর চ্যাম্পিয়ান খলিলপুর ইউনিয়ন দল ও রানার্সআপ একাটুনা ইউনিয়ন দলকে অভিনন্দন জানিয়েছেন।