১৯ বিজিবির অভিযানে জব্দ ২ কোটি টাকার ভারতীয় অবৈধ মালামাল

প্রকাশিত January 27, 2026
১৯ বিজিবির অভিযানে জব্দ ২ কোটি টাকার ভারতীয় অবৈধ মালামাল

নিজস্ব প্রতিবেদক : সিলেটে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের অভিযানে দুই কোটি টাকার বেশি মূল্যের ভারতীয় অবৈধ মালামাল জব্দ হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৫ জানুয়ারি) বিজিবি সিলেট সেক্টরের অধীন জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) ব্যাটালিয়ন সদর হতে একটি বিশেষ আভিযানিক টহল দল সীমান্ত পিলার ১৩১৬ হতে আনুমানিক ১৫৩ মিটার বাংলাদেশের অভ্যন্তরে কলিনগর নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ ১ লাখ ১৩ হাজার ৯৫০টি, ক্লোপ-জি ক্রিম ১০ হাজার ৮০০টি, পাতাঞ্জলী এ্যালোভেরা জেল ৯০০টি, ভারতীয় জিরা ১ হাজার ৮০০ কেজি, ভারতীয় সোয়েটার ৫৮টি, ট্রাক ১টি ও কাভার্ড ভ্যান ১টি জব্দ করে। জব্দকৃত মালামালের সিজারমূল্য ২ কোটি ১২ হাজার ৮২০ টাকা।
এছাড়াও একই দিন ১৯ বিজিবির অধীন সুরাইঘাট ও গুয়াবাড়ী বিওপির পৃথক পৃথক আভিযানিক টহল দল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় চিনি ১৩৫ কেজি ও ভাতীয় গরু ১টি আটক করতে সক্ষম হয়। আটককৃত মালামালের সিজার মূল্য ১ লাখ ২০ হাজার ২৫০টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়ন জানায়, দুই অভিযানে আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ২ কোটি ১ লাখ ৩৩ হাজার ৭০ টাকা।