দিরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রকাশিত January 26, 2026
দিরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি/১২ মাঘ) সকাল ১১টায় বিদ্যালয় মাঠে গোলক নিক্ষেপের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সনজীব সরকার। ক্রীড়া ও শরীরচর্চা শিক্ষক নূরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জাফর ইকবাল। জাতীয় সংগীত পরিবেশন এবং পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করেন শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার বলেন, ক্রীড়া ও সংস্কৃতিচর্চা মানুষকে শারীরিকভাবে সুস্থ রাখার পাশাপাশি মানসিক বিকাশ ঘটায় এবং শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও শৃঙ্খলাবোধ গড়ে তোলে। এ ধরনের আয়োজনের কোনো বিকল্প নেই।
তিনি বলেন, খেলাধুলা ও সংস্কৃতিচর্চা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুত হতে সহায়তা করে।