নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব হবিগঞ্জে একটি এয়ারগান উদ্ধার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনাকালে রবিবার (২৫ জানুয়ারি/১১ মাঘ) বিকেল সোয়া ৫টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের ধুলিয়াখাল আমতলী এলাকায় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের বাম পাশের কালভার্টের আশপাশে ব্যাপক তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এয়ারগানটি উদ্ধার করতে সক্ষম হয়। তবে এর সাথে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে র্যাব-৯ তদন্ত চালাচ্ছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত এয়ারগানটি হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।