ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বিএনপির প্রার্থী এম এ মালিক বলেছেন, এম সাইফুর রহমান ও এম ইলিয়াস আলীর অসম্পন্ন উন্নয়ন কাজগুলো তিনি সম্পন্ন করবেন।
শনিবার (২৪ জানুয়ারি/১০ মাঘ) বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়ন ও পশ্চিম গৌরীপুর ইউনিয়নে নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের সাথে মতবিনিময় ও গণসংযোগ শেষে বালাগঞ্জের আজিজপুর বাজারে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি শপথ করে এ কথা বলেন।
এম এ মালিক আরো বলেন, ভোটারদের ঘরে ঘরে গিয়ে ‘ধানের শীষ’ মার্কার পক্ষে ভোট চাইতে হবে। কোনো বাধা এলে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে।
এম ইলিয়াস আলী ও চৌধুরী আলমসহ গুম হওয়া নেতা-কর্মীদের ফিরিয়ে আনার জন্য বিএনপি সংগ্রাম চালিয়ে যাবে বলেও তিনি জানান।