জৈন্তাপুর সীমান্তে চোরাকারবারীদের হামলায় বিজিবি সদস্য আহত

প্রকাশিত January 23, 2026
জৈন্তাপুর সীমান্তে চোরাকারবারীদের হামলায় বিজিবি সদস্য আহত

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাকারবারী ও তাদের সহযোগীদের হামলায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির এক সদস্য আহত হয়েছেন।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানায়, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত আনুমানিক পৌণে ১১টায় সীমান্ত শূন্য লাইন হতে বাংলাদেশের প্রায় ৬২ মিটার অভ্যন্তরে উপজেলার টিপরাখলা গ্রাম হতে বিজিবির টহল দলের সদস্যরা নিয়মিত টহলের জন্য সীমান্তের দিকে অগ্রসর হলে যশপুর গ্রামের চোরাকারবারী ও তাদের সোর্সরা একত্রিত হয়ে দেশীয় অস্ত্র, লাঠি ও বাঁশ দিয়ে বিজিবি টহল দলের উপর হামলা চালায় এবং এলোপাতাড়ি পাথর নিক্ষেপ শুরু করে।
আকস্মিক হামলায় আহত বিজিবি সদস্যকে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।