জৈন্তাপুরে সুপারি বাগান থেকে এয়ারগান উদ্ধার করলো র‌্যাব-৯

প্রকাশিত January 23, 2026
জৈন্তাপুরে সুপারি বাগান থেকে এয়ারগান উদ্ধার করলো র‌্যাব-৯

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সিলেটের জৈন্তাপুর উপজেলায় একটি এয়ারগান উদ্ধার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা কালে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আনুমানিক রাত সোয়া ৮টায় উপজলার ফতেপুর ইউনিয়নের চাঁনঘাট এলাকার সুপারি বাগানের ভিতর ব্যাপক তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এয়ারগানটি উদ্ধার করতে সক্ষম হয়।
তবে এয়ারগানটির সাথে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে র‌্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চালাচ্ছে। উদ্ধারকৃত এয়ারগানটি নাশকতার কাজে ব্যবহারের বলে ধারণা করা হচ্ছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এয়ারগানটি জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।