মৌলভীবাজার জেলা সদরের আমতৈল ফোর স্টার ক্লাব আয়োজিত মরহুম মোহাম্মদ সিপু খান স্মৃতি মৌলভীবাজার সদর আন্তঃইউনিয়ন চ্যাম্পিয়নশীপ-সিপিএইউ সিক্স টুর্নামেন্টে একাটুনা ইউনিয়ন দল ফাইনাল নিশ্চিত করেছে।
গত ২০ জানুয়ারি অনুষ্ঠিত সেমিফাইনালে একাটুনা ইউনিয়ন দল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় এবং ২০ ওভারে ২০৭ রানের বড় সংগ্রহ পায়। শামসুল খান করেন ৭৫ রান আর আহ্নাফ করেন ৪২ রান। এরপর ২০৮ রানের টার্গেটে খেলতে নেমে একাটুনা ইউনিয়নের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বলতে গেলে দাঁড়াতেই পারেনি গিয়াসনগর ইউনিয়ন দল। ম্যাচ সেরা হন একাটুনা ইউনিয়ন দলের শামসুল।
একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও কচুয়া আল-মনসুর ওয়েলফেয়ার ট্রাস্টের ফাউন্ডার্স প্রেসিডেন্ট, সিপিএইউ সিক্সের উপদেষ্টা মোহাম্মদ মকিস মনসুর এক শুভেচ্ছাবার্তায় সিপিএইউ সিক্স সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আতাউর রহমান ফয়েজ, ক্রীড়া সংগঠক রাজন মিয়া, অদুদ আহমেদ মুফতি, সৈয়দ আবেদ ও সিপিএইউ সিক্সের সকল কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি