বিজয়নগরে একনলা বন্দুকসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

প্রকাশিত January 10, 2026
বিজয়নগরে একনলা বন্দুকসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ব্রাহ্মবাড়িয়ার বিজয়নগর উপজেলায় একটি দেশীয় একনলা কাটাবন্দুকসহ একজনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের নোয়াগাঁও বাজার এলাকায় পৌঁছলে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
পরে র‌্যাব সদস্যরা তার নিকট থেকে একনলা কাটা বন্দুকাট উদ্ধার করেন। একই সঙ্গে মো রায়হান উদ্দিন (৩৮, পিতা আব্দুল কুদ্দুস, ধাতিয়াড়া, সদর মডেল, ব্রাহ্মণবাড়িয়া) নামের এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি আগ্নেয়াস্ত্রটির কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি বা অস্ত্রটি তার হেফাজতে রাখার ব্যাপারেও কোন সন্তোষজনক জবাব দিতে পারেনি। ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত অস্ত্রটি নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত রায়হান উদ্দিনকে অস্ত্রটিসহ বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।