মধ্যনগর সংবাদদাতা : অন্তর্বর্তী সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা বিধান রঞ্জন রায় পোদ্দার নিজের এলাকা সুনামগঞ্জের মধ্যনগরে সরকারি সফরে আসছেন।
উপেদেষ্টার একান্ত সচিব সত্যজিত রায় দাশ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডা বিধান রঞ্জন রায় পোদ্দার আগামী ৯ ও ১০ জানুয়ারি ময়মনসিংহে এবং ১১ জানুয়ারি (রবিবার) সকাল থেকে বিকেল পর্যন্ত মধ্যনগরে একাধিক গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও নিজ বাসভবনে মধ্যাহ্ন ভোজ করবেন।
তার সফরসঙ্গী হিসেবে থাকবেন একান্ত সচিব সত্যজিত রায় দাশ, তথ্য কর্মকর্তা শাহাদাত হোসেন রাকিব ও ব্যক্তিগত কর্মকর্তা সমরেন্দু বিশ্বাস।
উপদেষ্টার সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে।