নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা উদ্ধার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল বুধবার (৭ জানুয়ারি) রাত পৌণে ১১টার দিকে উপজেলার দেওরগাছ ইউনিয়নের আমতলী এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এই গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত আলামত চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।