নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ৮৭০ পিস ইয়াবাসহ ২ বছরের সাজাপ্রাপ্ত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল সোমবার (৫ জানুয়ারি) আনুমানিক সন্ধ্যা সোয়া ৭টায় উপজেলার সলুকাবাদ ইউনিয়নের রামপুর এলাকায় অভিযান চালিয়ে একজনকে আটক করে।
পরে তার নিকট থেকে এই ইয়াবা জব্দ ও মো মাসুক মিয়া (২৮, পিতা মো হারুন অর রশীদ, হালাবাদী, বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ) নামের এই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
র্যাব-৯ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবত মাদক দ্রব্য ইয়াবা বিক্রির কথা স্বীকার করে।
উল্লেখ, গ্রেফতারকৃত মাসুক মিয়া জেলার তাহিরপুর থানার মামলায় (জিআর নং-৩৪/১৫, বিশেষ ট্রাই-৭৮/১৫) দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।