আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষে প্রচারণায় অংশ নিতে ইতালির নাপলি মহানগর বিএনপির সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক মহসিন কামাল দেশে আসছেন। দেশে এসে তিনি সিলেট-৩ আসনে বিএনপি প্রার্থী এম এ মালিকের পক্ষে প্রচারণায় অংশ নেওয়ার কথা রয়েছে।
এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিবেন।
মহসিন কামাল জানিয়েছেন, দীর্ঘদিন পর দেশে আসছেন। তাই তিনি খুবই আনন্দিত ও উচ্ছ্বসিত। ‘ধানের শীষ’ প্রতীকের বিজয় নিশ্চিতে তিনি কাজ করবেন।
মহসিন কামালের গ্রামের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুর পূর্বপাড়ায়। দেশে থাকাকালীন তিনি বিএনপি ও সহযোগী সংগঠনের সাথে সংশ্লিষ্ট ছিলেন।-সংবাদ বিজ্ঞপ্তি