মধ্যনগরে খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় প্রার্থনার আয়োজন

প্রকাশিত January 3, 2026
মধ্যনগরে খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় প্রার্থনার আয়োজন

মধ্যনগর সংবাদদাতা : সুনামগঞ্জের মধ্যনগর শ্রীশ্রী জগন্নাথ জিউর আশ্রমে সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি/১৯ পৌষ) দুপুরে বিরাশিগ্রাম আশ্রমেিএই প্রার্থনার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক রমাপদ চক্রবর্তী, মধ্যনগর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক নান্টু সরকার, প্রমতোষ তালুকদার বণিক, লিটন বণিক, বাদল সরকার, প্রভাত সরকার, প্রফুল্ল তালুকদার ছানা, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি বিপ্লব তালুকদার ও সুকুমার সরকার।
এছাড়াও এ সময় উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আবু হেনা, আহ্বায়ক আবুল বাসার ও সদস্য কামাল হোসেন উপস্থিত ছিলেন।