নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় সাড়ে ১৫ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল শনিবার (৩ ডিসেম্বর/১৯ পৌষ) ভোররাতে উপজেলার মোগড়া ইউনিয়নের কৌরাতলী এলাকার বাঁশ বাগানের ভিতর অভিযান চালায়। এ সময় এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
পরে আটক ব্যক্তির নিকট থেকে এই গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম নাজমুল হোসেন নূর, বয়স ২০ বছর, পিতা মৃত কামাল উদ্দিন, গ্রাম আটঘড়িয়া, উপজেলা পলাশবাড়ি ও জেলা গাইবান্ধা।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।