নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় গুলিসহ ২টি এয়ারগান উদ্ধার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজারের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (১ জনুয়ারি) আনুমানিক রাত সাড়ে ১০টায় উপজেলার পাত্রখোলায় ন্যাশনাল টি কোম্পানির জমিতে বাঁশ ঝাঁড় থেকে সাদা প্লাস্টিকের বস্তায় মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ২টি এয়ারগান ও সাদা পলিথিনে মোড়ানো ২০টি এয়ারগানের গুলি উদ্ধার করতে সক্ষম হয়। তবে এসব এয়ারগান ও গুলির সাথে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
র্যাব-৯ ধারণা করছে, উদ্ধারকৃত এসব এয়ারগান ও গুলি নাশকতার কাজে ব্যবহার করা হয়ে থাকতে পারে বা হতো।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত এয়ারগান দু’টি ও গুলিগুলো কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।