নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় শিশু ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে।
র্যাব-৯ জানায়, উপজেলার মক্রমপুর পাটলী এলাকায় গত ১৫ ডিসেম্বর রাত ৯টার দিকে এক মাদরাসা শিক্ষক তার ছাত্রীকে মুখ বেঁধে নিজের দুই সহযোগীর সহায়তায় ধর্ষণ করে। এক পর্যায়ে ছাত্রীর মুখের গামছা সরে গেলে সে চিৎকার দেয়। তাতে পরিবারের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান।
এ ঘটনায় নির্যাতিতার পিতা বাদি হয়ে বানিয়াচং থানায় একটি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আসামিকে আইনের আওতায় আনতে র্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (১ জানুয়ারি) আনুমানিক রাত ৮টায় হবিগঞ্জ সদর থানার পৈল ইউনিয়নের আউশপাড়া এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি মো আশিক মিয়াকে (২০, পিতা শের আলী, হিয়ালা, বানিয়াচং, হবিগঞ্জ) গ্রেফতার করে।
উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামিকে র্যাব-৯ গ্রেফতার করে।