সিলেটের গোলাপগঞ্জ সমাজকল্যাণ পরিষদ ইন গ্রিসের অভিষেক

প্রকাশিত January 2, 2026
সিলেটের গোলাপগঞ্জ সমাজকল্যাণ পরিষদ ইন গ্রিসের অভিষেক

গ্রিসে গোলাপগঞ্জ সমাজকল্যাণ পরিষদ ইন গ্রিসের অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গ্রিসের লাবাদিয়া এলাকার একটি অভিজাত কাফিতেরিয়ায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি মিছবাহ উদ্দিন। সঞ্চালনা করেন সম্পাদক মারুফ আহমদ শামীম।
বিশেষ অতিথি ছিলেন সদ্য বিদায়ী সভাপতি নানু মিয়া, সাবেক সাধারণ সম্পাদক এনামুল হোসাইন এনাম, তারেক রহমান আহাদ ও হেলাল আহমদ।
পরে সংগঠনের সদস্যদের অংশগ্রহণে আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়।
তারা লাবাদিয়া ও ডেলফির অনেক ঐতিহাসিক দর্শনীয় স্থান পরিদর্শন করেন।
প্রবাস জীবনের ব্যস্ততা ও কষ্টের মাঝেও এমন আনন্দ ভ্রমণ ও মিলনমেলা অংশগ্রহণকারীদের মাঝে নতুন উদ্দীপনা ও পারস্পরিক সৌহার্দ্য আরও দৃঢ় করেছে বলে তারা মত প্রকাশ করেন।-সংবাদ বিজ্ঞপ্তি