মধ্যনগরে ইউনিয়ন যুবলীগ সদস্য ও শ্রমিক লীগ নেতা গ্রেফতার

প্রকাশিত December 31, 2025
মধ্যনগরে ইউনিয়ন যুবলীগ সদস্য ও শ্রমিক লীগ নেতা গ্রেফতার

মধ্যনগর থেকে সংবাদদাতা : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় যুবলীগ সদস্য ও শ্রমিক লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর/১৬ পৌষ) ভোরে মধ্যনগর থানার এসআই নাজমুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে সদর ইউনিয়নের খালিশাকান্দা গ্রাম থেকে ইউনিয়ন যুবলীগের সদস্য মো উজ্জ্বল মিয়াকে (৩০) গ্রেফতার করে।
পুলিশ জানায়, উজ্জ্বল মিয়া একটি মামলার সন্দিগ্ধ আসামি।
এছাড়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গভীররাতে মধ্যনগর থানার এসআই নাজমুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের রৌহা গ্রাম থেকে ইউনিয়ন শ্রমিক লীগের দপ্তর সম্পাদক মো রতন মিয়াকে (৪২) গ্রেফতার করেছে।
রতন মিয়াও একটি মামলার সন্দিগ্ধ আসামি।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এ কে এম শাহাবুদ্দিন শাহীন জানান, গ্রেফতারকৃত দু’জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।