জগন্নাথপুর ও শান্তিগঞ্জ জাতীয়তাবাদী ফোরাম সিলেটের শোক প্রকাশ

প্রকাশিত December 31, 2025
জগন্নাথপুর ও শান্তিগঞ্জ জাতীয়তাবাদী ফোরাম সিলেটের শোক প্রকাশ

সাবেক প্রধানমন্ত্রী ‘মাদার অফ ডেমোক্রেসি’ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ জাতীয়তাবাদী ফোরাম সিলেটের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
এক যৌথ বিবৃতিতে সংগঠনের আহবায়ক, সিলেট মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি তোফাজ্জল হোসেন বেলাল ও সদস্য সচিব, সিলেট মহানগর যুবদলের সিনিয়র যুগ্মসম্পাদক এমদাদুল হক এক শোকবার্তায়, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দেশনেত্রীর অবদান জাতি চিরকাল কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে উল্লেখ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। কামনা করেন, আল্লাহ রাব্বুল আল আমিন যেনো তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন।
তারা শোকাহত পরিবারের প্রতি সমবেদনাও প্রকাশ করেন।