বেগম জিয়া আপসহীন সংগ্রামী গণতন্ত্র ও জাতীয় ঐক্যর প্রতীক : ফয়সল

প্রকাশিত December 30, 2025
বেগম জিয়া আপসহীন সংগ্রামী গণতন্ত্র ও জাতীয় ঐক্যর প্রতীক : ফয়সল

জাতীয় রাজনীতির অভিভাবক, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি মনোনীত সিলেট-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী গভীর শোক ও সমাবেদনা জানিয়েছেন।
এক শোকবার্তায় তিনি বলেছেন, ‘বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের আপসহীন নেত্রী, জাতীয় ঐক্য ও গণতন্ত্রের প্রতীক, জাতীয় রাজনীতির সম্মানিত অভিভাবক হয়ে উঠা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতির এক জীবন্ত কিংবদন্তি। দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিস্ট শাসনামলের পতনের পর দেশ যখন গণতন্ত্রের যাত্রায় কণ্টকময় পথ পাড়ি দিচ্ছে তখন তার মৃত্যু গণতন্ত্রকামী মানুষের জন্য বিরাট আঘাত।
তিনি আরো বলেছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পর তার নেওয়া নানা উদ্যোগ ও গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণে তার ভূমিকা ও দূরদর্শিতা বাংলাদেশের অগ্রযাত্রায় মাইনফলক হয়ে থাকবে। দেশের অর্থনীতি, নারীর ক্ষমতায়ন, নারী শিক্ষা তথা শিক্ষার বিকাশে তার একাধিক যুগান্তকারী পদক্ষেপ শিক্ষাক্ষেত্রে বিরাট অগ্রগতি সাধিত করেছে। সর্বোপরী তিনি রাষ্ট্র পরিচালনায় সততা, দৃঢ়তা ও দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন, যা বাংলাদেশের জন্য একটি শিক্ষনীয় অধ্যায়। দেশকে কিভাবে ভালোবাসতে হয়, নিজের জীবনকে তুচ্ছ করে দেশকে উপরে রাখতে হয় তার শিক্ষা তিনি তার বর্ণাঢ্য রাজনীতিক জীবনে দিয়ে গেছেন।