খালেদা জিয়ার ইন্তেকালে মেট্রোপলিটন ইউনিভার্সিটির শোক

প্রকাশিত December 30, 2025
খালেদা জিয়ার ইন্তেকালে মেট্রোপলিটন ইউনিভার্সিটির শোক

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে মেট্রোপলিটন ইউনিভার্সিটি গভীর শোক ও দুঃখ প্রকাশ এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করেছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছে।
এদিকে সরকার ঘোষিত সাধারণ ছুটির পরিপ্রেক্ষিতে বুধবার (৩১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
পাশাপাশি তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।