কমলগঞ্জে ঝোঁপ থেকে ৪টি এয়ারগান উদ্ধার করলো র‌্যাব-৯

প্রকাশিত December 30, 2025
কমলগঞ্জে ঝোঁপ থেকে ৪টি এয়ারগান উদ্ধার করলো র‌্যাব-৯

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ৪টি এয়ারগান উদ্ধার করেছে।
র‌্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজারের একটি আভিযানিক দল অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনাকালে সোমবার (২৯ ডিসেম্বর) আনুমানিক রাত পৌণে ১০টায় উপজেলার কামদপুর আশ্রয়ন প্রকল্পের রাস্তার উত্তর পাশে ঝোঁপ থেকে প্লাস্টিকের বস্তায় মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ৪টি এয়ারগান উদ্ধার করতে সক্ষম হয়। তবে এগুলোর সাথে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি।
এ ব্যাপারে র‌্যাব-৯ তদন্ত করছে বলে তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে।
উদ্ধারকৃত এয়ারগানগুলো নাশকতায় ব্যবহারের হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত ৪টি এয়ারগান কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।