নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, আপসহীন নেত্রী হিসেবে নন্দিত বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে সিলেট জেলা ও মহানগর বিএনপি ৭ দিনব্যাপী শোক কর্মসূচি ঘোষণা করেছে।
এই শোক কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর/১৫ পৌষ) বিকাল ৩টা থেকে জেলা ও মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে (তোপখানা, কাজির বাজার) শোকবইয়ে স্বাক্ষর কার্যক্রম শুরু হবে।
আগামী ৭ দিন (প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত) শোকবইয়ে স্বাক্ষর কার্যক্রম অব্যাহত থাকবে।
এছাড়া শোকের প্রতীক হিসেবে ৭ দিনব্যাপী কালো পতাকা উত্তোলন এবং জেলা ও মহানগর বিএনপিসহ দলের সকল ইউনিট ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী কালোব্যাজ ধারণ করবেন।
সকল শোক কর্মসূচি যথাযথ ভাবগাম্ভীর্য, শৃঙ্খলা ও মর্যাদার সঙ্গে পালনের জন্য জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এবং মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী দলীয় নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।