দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই থানা পুলিশ ৭ লিটার মদসহ সামছুল হক (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
দিরাই থানার ওসি এনামুল হক চৌধুরী জানান, সামছুল হকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
পরে আদালতের মাধ্যমে তাকে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।