নিজস্ব প্রতিবেদক : আজ ষোলই ডিসেম্বর মহান বিজয় দিবস-বাঙালির ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল অধ্যায় মহান মুক্তিযুদ্ধে গর্ব আর গৌরবের বিজয়ের দিন। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশ নামের ভূখণ্ডটি বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে।
ঐতিহাসিক বিজয় দিবস উদযাপনে সারাদেশে সরকারি-বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রত্যুষে জাতি স্বাধিকার ও স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করবে। উত্তোলন করা হবে জাতীয় পতাকা। তবে কুচ-কাওয়াজ এবারো থাকছেনা। এরপর আলোচনা, খেলাধুলা, পিঠা উৎসব, নানা ধরনের প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মহান বিজয় দিবস উদযাপন করা হবে।