নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ৪৫ বোতল বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল রবিবার (১৪ ডিসেম্বর) রাত পৌণে ৯টার দিকে উপজেলার ধনপুর ইউনিয়নের দুধপুর এলাকায় অভিযান চালিয়ে পলায়নের চেষ্টাকারী একজনকে আটক করে।
পরে তার নিকট থেকে এই বিদেশী মদ জব্দ ও তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির মো মোকসেদ আলী (৬২)। তার পিতা মৃত শামছুল ইসলাম, ঠিকানা দুধপুর, বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে আলামতসহ বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।