বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হয়েছেন হাসান আহমেদ। সিনিয়র সহসভাপতি ও সহসভাপতি নির্বাচিত হয়েছেন যথাক্রমে মো আব্দুল মুকিত ও মো দেলোয়ার হোসেন। গত ১১ ডিসেম্বর সংগঠনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে ব্যবসায়ী ঐক্য ফোরামের প্যানেল থেকেই এ তিনজন নির্বাচিত হন।
এমসিসিআই নির্বাচন বোর্ড ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচনের ফলাফল ঘোষণার ৪৮ ঘণ্টা পর সভাপতিমণ্ডলীর নির্বাচন সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সহসভাপতির নাম ঘোষণা করে।
এবার পরিচালনা পর্ষদে অর্ডিনারি গ্রুপে নির্বাচিত পরিচালকরা হলেন আবুল কালাম বেলাল, সাইফুল ইসলাম টুটুল, এমদাদুল হক এমাদ, হাফেজ আহমদ মাহফুজ, হানিফ মোহাম্মদ খান নিয়াজ, ইঞ্জিনিয়ার মো মোয়াজ্জেম হোসেন, সৈয়দ মহিউদ্দিন আহমদ শাহিন, আনোয়ার হোসেন চৌধুরী মুর্শেদ, আবু নোমান মুয়িন ও জহিরুল ইসলাম জাকির।
অ্যাসোসিয়েট গ্রুপে নির্বাচিতরা হলেন মো রুবেল মিয়া, মির্জা সোহেল বেগ, সৈয়দ সালমান আহমেদ জুমান, মো আলকাছ উর রহমান ও মো মোক্তাদির হোসাইন।
এমসিসিআই নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো অলিউর রহমান বলেন, নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে দু’টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। এতে পরিচালক নির্বাচিত হন ব্যবসায়ী ঐক্য ফোরাম প্যানেলের অর্ডিনারি গ্রুপের ৭ জন ও অ্যাসোসিয়েট গ্রুপের ৪ জন। আর মৌলভীবাজার সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেলের অর্ডিনারির গ্রুপে ৫ জন ও অ্যাসোসিয়েট গ্রুপে ২ জন বিজয়ী হন। এরপর ১৪ ডিসেম্বর সভাপতিমণ্ডলী অর্থাৎ সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সহসভাপতি পদে নির্বাচনের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম সম্পন্ন হয়।