নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব মৌলভীবাজারের জুড়ীতে একটি অপহরণ ও ধর্ষণ মামলার একমাত্র আসামিকে গ্রেফতার করেছে।
র্যাব-৯ জানায়, জুড়ী উপজেলার উত্তর সাগরনাল এলাকায় এক তরুণীকে তার তালতো ভাই গত ২ অক্টোবর ধর্ষণ করে। এরপর বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ করে বিভিন্ন সময়ে। এক পর্যায়ে গত ১৫ নভেম্বর তার ফুফুর বাড়িতে নিয়ে গিয়ে দ্বিতীয় স্ত্রী পরিচয় দিয়ে ৩০ নভেম্বর পর্যন্ত অবস্থান ও ধর্ষণ করে।
এ সময় নির্যাতিতা বারবার বিয়ের কথা বললে ধর্ষক তাকে নিজের বাড়িতে নিয়ে মারধর করে চোখে ঘুষি মেরে জখম করে বাড়ি থেকে বের করে দেয়।
নির্যাতিতা এ ঘটনায় নিজেই বাদি হয়ে জুড়ী থানায় একটি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আসামিকে আইনের আওতায় আনতে র্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজারের একটি আভিযানিক দল রবিবার (১৪ ডিসেম্বর) আনুমানিক রাত ১০টায় জেলার কমলগঞ্জ উপজেলার করিমপুর এলাকায় অভিযান চালিয়ে মামলার একমাত্র আসামি মো হোসেন মিয়াকে (৩০), পিতা মৃত মালিক মিয়া, উত্তর সাগরনাল, জুড়ী, মৌলভীবাজার) গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে জুড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।