গোয়াইনঘাটে ডিবির অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার

প্রকাশিত December 14, 2025
গোয়াইনঘাটে ডিবির অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা গোয়েন্দা শাখা-ডিবির অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর/২৯ অগ্রহায়ণ) বিকেল অনুমান ৫টায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর জোন) গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি ইউনিয়নের দাতারি গ্রামে এই অভিযান পরিচালনা করে।
এ সময় এই ইয়াবা জব্দ ও গোলাম মোস্তফা (৫২, পিতা মৃত ইসমাইল আলী, দাতারি, গোয়াইনঘাট, সিলেট) নামে একজনকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।