খালেদা জিয়ার জন্য গোলাপগঞ্জে ফয়সল চৌধুরীর দোয়া মাহফিল

প্রকাশিত December 12, 2025
খালেদা জিয়ার জন্য গোলাপগঞ্জে ফয়সল চৌধুরীর দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফয়সল আহমদ চৌধুরীর উদ্যোগে এবং উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সার্বিক ব্যবস্থাপনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিশাল মাঠে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা আব্দুর রহমান আসজাদ বর্ণভী।
দোয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্যে সিলেট জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী বলেন, ”গণতান্ত্রিক বাংলাদেশে দলমত নির্বিশেষে গণমানুষের নেত্রী হিসেবে বেগম খালেদা সবার হৃদয়ে ঠাঁই করে নিয়েছেন। তার সুস্থতার জন্য বিনম্রচিত্তে প্রার্থনা করছে গোটা বাংলাদেশ। এই প্রার্থনায় সামিল হতে এবং দেশনেত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মহান সৃষ্টিকর্তার দরবারে আর্জি জানাতেই এ আয়োজন করা হয়েছে।”
মাহফিলে বাংলাদেশের শান্তি ও উন্নতি, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি, বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার গোটা পরিবারের দীর্ঘায়ু ও নিরাপত্তা কামনা করেও দোয়া করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, সহসভাপতি আশফাক আহমদ চৌধুরী, কফিল উদ্দিন ও গোলাম কিবরিয়া শাহিন, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম মুন্না, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মালিক, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জাকির খান, সহ যুব বিষয়ক সম্পাদক আশিকুর রহমান আশিক, ঢাকা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান উতু, আমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান লুলু, লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির সভাপতি অলিউর রহমান শামীম, বাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মো কলিম উদ্দিন, লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুন নূর, বাদেপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আহমদ, আমুড়া ইউনিয়ন বিএনপির যুগ্মসম্পাদক মনসুর শিপন, বুধবারী বাজার ইউনিয়ন বিএনপির যুগ্মসম্পাদক নজরুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্মআহ্বায়ক শাহজাহান আহমদ, পৌর যুবদলের যুগ্মআহ্বায়ক কামাল আহমদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তানজিম আহাদসহ গোলাপগঞ্জ উপজেলা এবং পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এবং ১১ ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।
এছাড়াও দোয়া মাহফিলে বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, উপজেলা বিএনপির প্রথম যুগ্মসম্পাদক গিয়াস উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি কবির আহমদ ও বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানসহ বহু নেতা-কর্মী উপস্থিত ছিলেন।–সংবাদ বিজ্ঞপ্তি