নবীগঞ্জে অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার || অপহৃতা উদ্ধার

প্রকাশিত December 12, 2025
নবীগঞ্জে অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার || অপহৃতা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব হবিগঞ্জের নবীগঞ্জে এক স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার ও অপহৃতাকে করেছে।
র‌্যাব জানায়, নবীগঞ্জ উপজেলার হীরাগঞ্জ আউশকান্দি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির এক ছাত্রীকে প্রেম নিবেদন করে ব্যর্থ হয়ে ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে নবীগঞ্জ বাজার হতে কেনাকাটা করে বাড়ির কাছে আসামাত্রই তাকে অপহরণ করা হয়।
এ ব্যাপারে স্কুলছাত্রীর মা বাদি হয়ে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল শুক্রবার (১২ ডিসেম্বর/২৭ অগ্রহায়ণ) আনুমানিক রাত ৩টায় উপজেলার ইনাতগঞ্জ পশ্চিম বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি শাহরিয়া আরশকে (২১, পিতা মো সেখ জামাল, নোয়াগাঁও, নবীগঞ্জ, হবিগঞ্জ) গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত স্কুলছাত্রীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।