র‌্যাবের অভিযানে কোম্পানীগঞ্জে ৩০০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ১

প্রকাশিত December 10, 2025
র‌্যাবের অভিযানে কোম্পানীগঞ্জে ৩০০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ৩০০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গোপন সূত্রে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল বুধবার (১০ ডিসেম্বর/২৫ অগ্রহায়ণ) মধ্যরাতে কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকায় একটি আবাসিক হোটেলের সামনে অভিযান চালিয়ে একজনকে আটক করে। তবে অন্যজন পালিয়ে যায়।
পরে আটক সজল বিশ্বাসের (৩৫, পিতা সমীরন বিশ্বাস, তিরাশি, জকিগঞ্জ, সিলেট) দেওয়া তথ্য মতে একটি ট্রাকের ভিতর থেকে এই ফেনসিডিল উদ্ধার ও তাকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত সজল বিশ্বাসকে জব্দকৃত আলামতসহ কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।