সিলেটে পুলিশের তৎপরতায় ৬৭ জন ফিরে পেলেন হারানো মোবাইল

প্রকাশিত December 9, 2025
সিলেটে পুলিশের তৎপরতায় ৬৭ জন ফিরে পেলেন হারানো মোবাইল

সিলেটের বিভিন্ন উপজেলায় হারিয়ে যাওয়া ৬৭টি মোবাইল ফোন উদ্ধার করে জেলা পুলিশ মালিকদেরকে ফিরিয়ে দিয়েছে।
জেলা পুলিশের মিডিয়া শাখা জানায়, উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো জেলার ১১টি থানার বাসিন্দাদের নিবন্ধিত সাধারণ ডায়েরির পরিপ্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় শনাক্ত করে উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর/২৪ অগ্রহায়ণ) নবাগত পুলিশ সুপারের নির্দেশক্রমে উদ্ধারকৃত ৬৭টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের বুঝিয়ে দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো রফিকুল ইসলাম।
এ সময় মোবাইল ফোনের মালিকগণ মোবাইল উদ্ধার টিমের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।–তথ্য বিবরণী